ফারুকীর পর মেয়ে ইলহাম অসুস্থ, দোয়া চাইলেন তিশা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম

কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নন্দিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তার রেশ কাটতে না কাটতেই আবারও দুঃসংবাদ ফারুকী-তিশার পরিবারে। এবার একমাত্র মেয়ে ইলহামের অসুস্থতার কথা জানালেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে মেয়ের অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। তিশা লিখেছেন, ‘আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।’

সঙ্গে ইলহামের হাতের একটি ছবি দিয়েছেন তিশা। ছবিতে ইলহামের হাতে ক্যানুলা দেখা গেছে। 

তবে ইলহামের আসলে কী হয়েছে, বর্তমানে শারীরিক অবস্থা কেমন এবং কোথায় আছেন—এসব কিছুই জানাননি তিশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত