এবার ডিবি কার্যালয়ে তিশার বাবা, বললেন—মুশতাক অসুস্থ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম

আলোচিত দম্পতি মুশতাক-তিশা প্রসঙ্গে তিশার বাবা সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘মুশতাক মানসিকভাবে অসুস্থ।’

রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান সাইফুল ইসলাম। সেখানে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

সাইফুল ইসলাম জানিয়েছেন, তাকে এবং তার ছোট মেয়েকে  হুমকি দেওয়া হয়েছে। সেই বিষয়ে নিরাপত্তা চেয়ে ডিবি প্রধান হারুন-অর-রশীদের কাছে আবেদন করবেন তিনি।

এদিকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশাকে এবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক অভিভাবক। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর অভিভাবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসাইনের পক্ষে অ্যাডভোকেট মো. তানভীরুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশে মুশতাক-তিশা দম্পতি জ্ঞানপাপী, ভণ্ড, কু-শিক্ষিত, সমাজ বিরোধী, যৌন উত্তেজনা সৃষ্টিকারী, তরুণ প্রজন্ম ধ্বংসকারী, প্রতারক ও সভ্যতা বিরোধী লোক হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত