নেত্রকোণার মদনে ইজিবাইক চাপায় রিমা আক্তার (০৭) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। রবিবার বিকালে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার সময় মদন-কাইটাইল সড়কের রত্নপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা উপজেলার রত্নপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে।
মাদ্রাসা শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার এসআই আজিজুর। এঘটনায় ইজিবাইক চালক বাঁশরী গ্রামের হারুল মিয়ার ছেলে সোহাগকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিমা আক্তার রত্নপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে। মাসে রত্নপুর গ্রামের একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিদিনের মতো রিমা আক্তার আজ বিকালে মাদ্রাসা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিল। এ সময় ইজিবাইক চালক এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বাড়ি ফেরার পথে রত্নপুর সড়কে শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইক চালক সোহাগ মিয়াকে আটক করা হয়।
মদন থানার এসআই আজিজুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।
