ভয়ার্ত চেহারায় মাধবন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম

জানুয়ারির শেষের দিকে প্রকাশ্যে এসেছিল অজয় দেবগণ, আর মাধবন ও জ্যোতিকা অভিনীত হাড় হিম করা আসন্ন সিনেমা ‘শয়তান’র টিজার। যেখানে ভয়ার্ত চেহারায় দেখা যায় অজয়কে। এবার প্রকাশ্যে এলো আর মাধবনের লুক!

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অভিনেতা মাধবন আসন্ন ‘শয়তান’ ছবিতে তার ভয়ার্ত চেহারার লুক উন্মোচন করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, “ম্যায় হুন #শয়তান!  আর অভিনেতার লুকটি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসাচ্ছেন মাধবনকে।

পোস্টটির কমেন্ট বক্স ছেয়ে গেছে ভক্তদের কমেন্টে। একজন মন্তব্য করেছেন, “ঠাণ্ডা লাগে ভাই দেখে।” অন্য একজন বলেছেন এটি “আকর্ষণীয়”। একজন ভবিষ্যদ্বাণী করেন, “এই সিনেমাটি শুধুমাত্র আপনার জন্যই ব্লকবাস্টার হবে।” অন্য একজন প্রকাশ করেছেন, “অভিনেতা মাধবন স্যার বাহ কি সত্যিই অত্যাশ্চর্য পরিবর্তন।”

ইতোপূর্বে টিজারটিতে ভুডু পুতুল এবং আরও কিছু বস্তু দেখানো হয়েছে যা দেখে মনে করা হচ্ছে ভারতের ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু-কে কেন্দ্র করে সিনেমার কাহিনী।

এই ছবির হাত ধরে প্রায় ২৭ বছর পর বলিউডে ফিরছেন অভিনেত্রী জ্যোতিকা। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডোলি সাজা কে রাখনা’ ছবিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত