অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাহিল রহমানের দ্বিতীয় থ্রিলার উপন্যাস ‘ঐন্দ্রজালিক’। উপন্যাসটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী, যা পাওয়া যাচ্ছে মেলার ৪৫৫-৪৫৬ নং স্টলে।
উপন্যাসটি নিয়ে সাহিল রহমান বলেন, ঐন্দ্রজালিকের অভিধানিক অর্থ জাদুকর। তবে জাদুর কোনো ঘটনা নেই। কিন্তু গল্পটার শুরু আধ্যাত্মিক একটি চরিত্র দিয়ে। এই চরিত্রের জন্যই এমন নামকরণ। অনেকগুলো ভিন্ন ঘটনা নিয়ে লিখেছি গল্পটা, তাই নির্দিষ্ট করে কোনো জনরা বলা যাবে না। তবে এক দিক থেকে দেখলে, মনস্তাত্বিক থ্রিলার বলা যাবে। আমার মতে মানুষের মন সব থেকে বেশি রহস্যময়, প্রতিটি মনের মধ্যে রহস্য লুকায়িত থাকে। এটাই বিশেষ কারণ।
লেখক হিসেবে এই উপন্যাসে আপনার কোন চরিত্রটি বেশি পছন্দ? সাহিল রহমান বলেন, গল্পের সব চরিত্রই যেহুতু আমার তৈরি, সবাই আমার পছন্দের। তবে প্রফেসর নাহিদ আশরাফকে সাজাতে আমার বেশি ভাল লেগেছে।উনি একজন মনোবিজ্ঞানী, এর বেশি কিছু বলা যাবে না
সাহিল রহমানের অন্য উপন্যাসের মধ্যে আছে ‘ছায়া’, ‘সুহাসিনী’ ও ‘ধূলিকণা’।
