সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন শূন্য পদে ১৩ থেকে ২০ তম গ্রেডে একাধিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
পদসংখ্যা: ৩টি।
জনবল নিয়োগ: ২৪ জন।
১. পদ: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৩টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রোসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্মনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে।
বেতন: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।
২. পদ: অফিস সহায়ক
পদসংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়স: ১৮-৩০ বছর
৩. পদ: ক্যাশ সরকার
পদসংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রোসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
বয়স: ৩০ বছর
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
আবেদন ফি: ১ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং ২ ও ৩ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৭ মার্চ ২০২৪
নিয়োগ চলছে পরিবেশ মন্ত্রণালয়ে, আবেদন অনলাইনে
১১১ জনকে নিয়োগ দেবে সাত ব্যাংক