মেট্রোস্টেশনের সামনে ভিক্ষুক এবং ...

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম

মেট্রোস্টেশনের সিঁড়ির সামনে প্রায়ই ভিক্ষুকদের ভিড় দেখা যায়। তারা যাত্রীদের নামার সময় বা ওঠার সময় হাত পেতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কেউ বলছেন, ভিক্ষাবৃত্তি বন্ধ থাকা উচিৎ। কেউ বলছেন, ভিক্ষাবৃত্তি কমলে খুব ভালো হয়। কেউ বলেছেন, পুলিশ-আনসার কই?

ফেসবুকে মেট্রোরেল যাত্রীদের একটি কমিউনিটি গ্রুপে একটি ছবি শেয়ার করে প্লাবন আমিন নামের এক মেট্রো যাত্রী লিখেছেন, 'অনিয়মই যেন আমাদের নিয়ম।' সেখানে রায়হান খান কমেন্ট করেছেন, 'ভিক্ষাবৃত্তি বন্ধ থাকা উচিৎ, না হলে ভিক্ষা করা লোকের লাইন শুরু হয়ে যাবে।' তবে আহমেদ নিনিদ লিখেছেন, 'অনিয়ম কই এখানে?'

ওয়াসিউল ইসলাম আশিক লিখেছেন, 'দোষ তো ভিক্ষুকের না এখানে, দোষ এখানে দ্বায়িত্বশীল যারা আছে তাদের।' রাজউল রাব্বী আবির লিখেছেন, 'এজন্যই সবার উন্নতি হয় আর আমাদের অধঃপতন হয়।' কাজেম আল কোরেশি লিখেছেন, 'মেট্রোর জন্য যে আলাদা পুলিশ বাহিনী নিয়োগ দিয়েছে, আনসার দিয়েছে, এরা কই? কী করে এরা?'

শেখ সাদমান সাকিব লিখেছেন, 'গেটের বাইরে। এইখানে মেট্রো কর্তৃপক্ষের কিছু করার আছে কিনা জানা নাই। ভিক্ষাবৃত্তি কমলে খুব ভালো হয়।' রিজভি শাহরিয়ার লিখেছেন, 'এমআরটি-র দায়িত্বে নিয়োজিত স্পেশাল পুলিশ-আনসারগণ কই? এখানেও জনবল সংকট, নাকি তাঁরাও.... বাকিটুকু বললে আক্রমণের স্বীকার হতে পারি তাই বললাম না।'

সায়েদা সাজিয়া সুলতানা লিখেছেন, 'এখন কি রাস্তায় ফকিরের ভিক্ষা করাও নিষেধ? এরা না থাকলে যাকাত সদকা কাকে দিবেন? নিজেদের রিলেটিভ দের? কথা তিতা লাগলেও সত্য আমরা একটু জাতে উঠলে আগেই গরিব দেখে নাক সিটকাই।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত