গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো যুক্তরাষ্ট্রের

  • জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা যুদ্ধবিরতির প্রস্তাবে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় ভেটো
  • যুক্তরাষ্ট্রের বার বার ভেটোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘে সাধারণ পরিষদে একটি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আবারও ভেস্তে গেছে উপত্যকাটিতে যুদ্ধবিরতির প্রস্তাব।

হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নিয়ে তিনবার জাতিসংঘের সাধারণ পরিষদে গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের মন্তব্য, আলজেরিয়ার উত্থাপিত এই যুদ্ধবিরতির প্রস্তাব যুদ্ধের অবসানের জন্য আলোচনাকে ‘বিঘ্নিত’ করবে। খবর আল জাজিরা।

মঙ্গলবার জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোটাভুটি হয়। ১৫ সদস্যের কাউন্সিলে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের ১৩টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেয় আর ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য।

নিরাপত্তা পরিষদে ওঠা যুদ্ধবিরতির প্রস্তাবে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় ভেটো। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বার বার ভেটোতে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

জাতিসংঘে চীনের দূত ঝাং জুন যুক্তরাষ্ট্রের প্রতি "তীব্র হতাশা ও অসন্তোষ" প্রকাশ করেছেন। তিনি বলেন, "মার্কিন ভেটো একটি ভুল বার্তা পাঠায়, গাজার পরিস্থিতিকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেয়’।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, মার্কিন ভেটো নিরাপত্তা পরিষদের ইতিহাসে আরেকটি কালো পাতা হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন ভেটোর কারণে দুঃখ প্রকাশ করেছে সৌদি, কাতার, ফ্রান্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত