শ্বশুরের জন্য কাফনের কাপড় আনতে গিয়ে জামাতার মৃত্যু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০ এএম

পিরোজপুরের নাজিরপুরে মৃত শ্বশুরের জন্য কাফনের কাপড় আনতে গিয়ে জামাতা মো. রবিউল ইসলাম শেখের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রবিউল শেখ উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে।

রবিউলের মা মালেকা বেগম বলেন, ‘দুপুরে রবিউলের শ্বশুর ফজর আলীর (৬৫) মৃত্যু হয়। তাকে দাফনের জন্য প্রস্তুত করতে বিকেল সাড়ে ৩টার দিকে রবিউল স্থানীয় বাজারে কাফনের কাপড় নিয়ে ফিরে আসার সময় পা পিছলে রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয়রা তাকে সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার শরীরে কোনো আঘাতের বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত