চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝুতে পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে একটি সেতু। এতে সেতুতে থাকা একটি বাসসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়।
এ দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে পণ্যবাহী একটি জাহাজ একটি সেতুকে প্রচণ্ড জোরে ধাক্কা সেতুর একটি অংশ ভেঙে গিয়ে এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় জাহাজটি কোনো পণ্য বহন করছিল বলে মনে হয়নি।
জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে এবং আশেপাশে বসবাসকারী মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে জাহাজটির মালিকপক্ষ জানিয়েছে যে তারা তদন্তে সহযোগিতা করছে।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয় যে, সেতুটির উন্নয়নে কাজ করার কথা ছিল। কিন্তু উন্নয়নকাজের পরিকল্পনা তিনবার স্থগিত করা হয়। পরবর্তীতে ২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ সেতুটির কাঠামোগত নিরাপত্তা নিশ্চিতে ‘সংঘর্ষ এড়ানোর সুবিধা’ নির্মাণের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছিল।
কিন্তু কাজটি প্রাথমিকভাবে কয়েক ধাপে সময়সীমা আরও বাড়িয়ে চলতি বছরের আগস্ট করা হয়।
গুয়াংঝু পার্ল নদীর বদ্বীপে অবস্থিত। চীনের মূল ভূখণ্ডের অন্যতম ব্যস্ততম সমুদ্রবন্দর গুয়াংঝু।
‘ওদের পা ভেঙে ফেল যাতে ওরা ফিরে আসতে না পারে’
রাশিয়াকে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান