শুক্রবার ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩ এএম

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এদিন সকাল ১০টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসের স্কোর ১৬৩ এবং বিশ্বের ১০০ শহরের তালিয়ার অবস্থান ৫ নম্বরে।

একইসময়ে তালিকায় শীর্ষ দুই শহর পাকিস্তানের লাহোর ও করাচী। শহরদুটির বাতাসের স্কোর যথাক্রমে ১৭৭ ও ১৭৫। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি ও ইরাকের বাগদাদ। 

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত