নারীর জীবনে পুরুষ হচ্ছে প্লাস্টিক ব্যাগের মতো: টুইঙ্কেল 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ এএম

নারীর জীবনে পুরুষের ভূমিকা অনেকটা প্লাস্টিক ব্যাগের মতো বলে মন্তব্য করেছেন এক সময়ের বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। তার এই মন্তব্যে চটেছেন নেটিজেনরা। মন্তব্য করেছেন কঙ্গনা রানাউতও। যিনি পান থেকে চুন খসলেই সোশ্যালে সরব হন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে টুইঙ্কেল বলেন, ‘আমি বার বারই বলি যে, মেয়েদের ভালো থাকার জন্য পুরুষের দরকার পড়ে না। পুরুষ হল আমাদের জীবনে অনেকটা প্লাস্টিকের ব্যাগের মতো। ব্যাগের মধ্যে জিনিস ভরে বহন করলে সুবিধা হয়। কিন্তু না থাকলেও সমস্যা নেই।’

টুইঙ্কেলের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কঙ্গনালেখেন, ‘পুরুষদের যারা প্লাস্টিকের ব্যাগ বলছেন, তারা পুরুষের থেকে কোনো সুবিধা ভোগ করেন না? রুপোর চামচ মুখে দিয়ে জন্মানো, সোনার থালায় সাজিয়ে দেওয়া কেরিয়ার— এমন জীবন উপভোগ করার পর এ ধরনের মন্তব্য করা খুব সহজ। আসলে তারা জীবনে কী চান? এটাই কি নারীবাদ?’

কঙ্গনার এই কথার কোনো জবাব অবশ্য দেননি টুইঙ্কেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত