সৃজিত মুখোপাধ্যায় এবার বাবুরাম সাপুড়ে! কারণ, তার বাড়িতে এখন সাপের বাস! পাইথন পুষছেন তিনি।
তিনি সোশ্যালে একটি পোস্টে লেখেন, ‘উলুপীকে বাড়িতে স্বাগত। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।’ এই পোস্টের পরেই পরিচালকের পরিবারে নতুন অতিথি কে, তা নিয়ে টলিপাড়ায় জল্পনা ছড়ায়।
জানা গেছে, সৃজিত বাড়িতে আনা এই পোষ্যটি সুদূর কলম্বিয়া থেকে আনিয়েছেন নির্মাতা।