কারামুক্ত হলেন বিএনপি নেতা শরীফুল আলম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮ পিএম

দীর্ঘ সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কি‌শোরগঞ্জ জেলা বিএন‌পির সভাপ‌তি শ‌রীফুল আলম। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

গত বছর ৪ নভেম্বর ভৈরবের কমলপুর থেকে শরীফুল আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে নতুন ও পুরাতন মিলিয়ে ৩২টি মামলা ছিল। সব মামলায় জামিন হলে কারাগারে জামিননামা পৌঁছানোর পর মুক্তি পান বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত