লিফট থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট সার্ভিসিং করার সময় লিফট থেকে পড়ে মোহাম্মদ শিপন (৪৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল থেকেই জেনারেল হাসপাতালে লিফট রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন শ্রমিকরা। লিফটের ষষ্ঠতলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচ থেকে কেউ ডাউনবাটন চাপলে লিফট নিচের দিকে চলে যায়। এতে সে কিছুক্ষণ দরজায় ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ভবনে লিফটের রক্ষণাবেক্ষণ কাজ করছিল তারা। এসময় অসাবধানতায় নিচ থেকে কেউ লিফট বাটন চাপলে এ দুর্ঘটনা ঘটে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি লিফটে কাজ করার সময় একজনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত