বন্ধুর সোনা হজম করতে পারলেন না সাইমন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম

সৌদিপ্রবাসী বাবুল মিয়া ছোট ভাই আব্দুল খালেককে দেওয়ার জন্য অপর সৌদিপ্রবাসী ঘনিষ্ঠ বন্ধু সাইমন উদ্দিনের মাধ্যমে ২৩ ভরি স্বর্ণালঙ্কার দেশে পাঠায়। কিন্তু এতগুলো স্বর্ণালঙ্কারের লোভ সামলাতে না পেরে আত্মসাৎ করার উদ্দেশ্যে দেশে আসার পর থেকে বন্ধু বাবুল মিয়ার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় সাইমন। এবং বাবুল মিয়ার ভাই আব্দুল খালেকের কাছে স্বর্ণালঙ্কারের কথা সম্পূর্ণ অস্বীকার করে।

এঘটনায় আব্দুল খালেক গত ২১ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে শুক্রবার রাতে সাইমন উদ্দিনকে আটক এবং পরবর্তীতে ২৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, বিমানবন্দর থানায় দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাইমন উদ্দিনের কাছ থেকে ২৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তবে  স্বর্ণালঙ্কার উদ্ধারের পর বাদী পক্ষ সাইমুন উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা করতে রাজি না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার বাবুল মিয়ার ভাই আব্দুল খালেককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত