‘সাদ্দামের বক্তব্য শৈল্পিক এবং গুছানো এটা আমরা নিজেরাই স্বীকার করি এবং গর্ব করি। কিন্তু গতকাল সাদ্দামের প্রশংসা করতে গিয়ে জীবনে ছাত্রলীগ না করা একজন বিনোদন জগতের মানুষ ফেরদৈৗস বললো, সাদ্দামের আগে যারা ছিলো তারা নাকি বক্তব্যে শুধু চিৎকার চেচামেচি করতো...। সাদ্দামের জীবিত অগ্রজ যেহেতু আমি নিজেও তাই কথাটার প্রতিবাদ করলাম। সময়ের গতিপথ। নায়ক নায়িকাও এখন ছাত্রলীগের মানদন্ড নির্ণয় করে।’
নিজের ফেসবুক পেজে এমন স্ট্যাটাস দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তার পোস্টের কমেন্টে ফেরদৌসের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।
ওই পোস্টে ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেক হায়দার জর্জ মন্তব্য করেছেন, জীবনে ছাত্রলীগ না করা বা রাজপথে এক সেকেন্ডের জন্য না আসা নায়ক-নায়িকা যখন, ছাত্র জীবন থেকে রাজপথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে, জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম কওে, লাঠি পেটা ও হামলা-মামলা খাওয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমপি হয়ে যায়, তখন তো তারাই মানদণ্ড নির্ধারণ করবে।
