বইমেলায় জমির উদ্দিন মিলনের তিন বই

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি জমির উদ্দিন মিলনের তিনটি বই। এর মধ্যে একটি কবিতার বই যার নাম ‘নোনা জলের কাব্য’।  একটি উপন্যাস ‘বিষাদ কাহন’ ও  অন্যটি প্রবন্ধ সংগ্রহ ‘বাংলাদেশের রাজনীতিবিদ’। 

সাহিত্যের সব শাখাতেই জমির উদ্দিন মিলনের বিচরণ। কবিতা, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি জীবনের গল্প বলতে চান। এ পর্যন্ত দশটিরও বেশি বই বেরিয়েছে তার।

বই তিনটি নিয়ে জমির উদ্দিন মিলন বলেন, সমকালীন বিভিন্ন প্রসঙ্গ এসেছে কবিতায়, নোনা জলের কাব্যে। বাংলাদেশের রাজনীতিবিদে রয়েছে ১০০ প্রাজ্ঞ রাজনীতিবিদদের জীবনী। এছাড়া বিষাদ কাহন আবর্তিত হয়েছে তরুণ-তরুণীর প্রেম ও জীবনের নানা উত্থান-পতন নিয়ে। 

নোনা জলের কাব্য ও বিষাদ কাহন প্রকাশ করেছে চন্দ্রছাপ প্রকাশনী। বাংলাদেশের রাজনীতিবিদ প্রকাশ করেছে ছায়ানীড় প্রকাশনী।

জমির উদ্দিন মিলনের জন্ম ১৯৮৪ সালের ১ জানুয়ারি, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর মেহার গ্রামে। তার পিতার নাম মোশারফ হোসেন এবং মাতা আংকাজ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত