মেলায় বেরোবি উপ-উপাচার্যের কাব্যগ্রন্থ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনার কাব্যগ্রন্থ 'জলমগ্ন গান অথবা দীর্ঘ পরিণাম'। মেলায় বইটি পাওয়া যাচ্ছে উজান পাবলিকেশনের ২২৩ নম্বর স্টলে।

শিক্ষক পরিচয়ের বাইরে সরিফা সালোয়া ডিনা কবি ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত। এটা তার দ্বিতীয় কাব্যগ্রন্থ।

উদযাপনের সুখ-দুঃখ ও জটিলতা সবই জীবনের নিত্যসঙ্গী। গ্রন্থভুক্ত কবিতাগুলো বিভিন্ন সাহিত্য পত্রিকা ও কবিতা সংকলনে প্রকাশিত হয়েছে। সমকালীন বৈশ্বিক-রাষ্ট্রিক নানা পরিস্থিতি কবিতাগুলোর পঙক্তি-পল্লবে রৌদ্র-উজ্জ্বল।

স্কুলজীবনে থেকেই বিভিন্ন পত্রিকায় লেখালেখির মাধ্যমে  কবি সরিফা সালোয়া ডিনার কাব্যচর্চার সূত্রপাত। বিভিন্ন লিটল ম্যাগাজিনের মাধ্যমে তার কবিতাচর্চা পূর্তি লাভ করে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং বর্তমানে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত