বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা অবস্থান দশম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার স্কোর ছিল ১৫৬। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
এ সময়ে ২৩৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ১৯২ ও ১৭৩ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও মুম্বাই। পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।