সুরের সফর থামল ৭২-এ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম

সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন গজল সঙ্গীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। বয়স হয়েছিল ৭২ বছর। তার সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময়। 

পরিবারের পক্ষৈ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পঙ্কজ উদাসের মৃত্যু সংবাদ জানানো হয়। বলা হয়, ‘অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন, ২৬ ফেব্রুয়ারি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।’

ভারতের হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তার অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি।

'চান্দি জ্যায়সা রং', 'না কাজরে কি ধার', 'দিওয়ারো সে মিল কর রোনা', 'আহিস্তা', 'থোড়ি থোড়ি প্যার করো', 'নিকলো না বেনাকাব'— পঙ্কজ উদাসের গাওয়া এসব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা। 'নাশা', 'পয়মানা', 'হসরত', 'হামসফর'-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার ঝুলিতে। সঙ্গীতপ্রেমীদের কাছে 'গজল কিং' পঙ্কজ উদাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত