নেত্রকোণার পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে হালিমা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা থেকে বাড়ি যাওয়ার সময় পূর্বধলা বাজার জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন উপজেলার তারাকান্দা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হালিমা খাতুন পূর্বধলা বাজারে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে পড়ে যায়। ওই বৃদ্ধা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে পূর্বধলা থানায় নিয়ে যায়।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পূর্বধলা বাজারে ট্রাক চাপায় হালিমা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
