ঘিওরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এর মধ্যে একজন জুয়েল (৩৫)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউ গ্রামের শামসুল হকের ছেলে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঘিওরের ধুলন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন দেশ রূপান্তরকে জানান, সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেল-ট্রাকের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক-হেলপার পলাতক। অপর নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত