আজ ঢাকার বাতাস দূষণ তালিকায় শীর্ষে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৫ এএম

বায়ুদূষণে বিশ্বের ১১১টি শহরের তালিকায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা অবস্থান প্রথম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার স্কোর ছিল ২৩৯। এই স্কোর ‘ খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ সময়ে ১৯৪ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শেনইয়াং শহর। ১৭৮ ও ১৭১ স্কোর নিয়ে তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু পাকিস্তানের লাহোর।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত