তৃতীয় গণতন্ত্র সম্মেলনে (সামিট ফর ডেমোক্রেসি) যোগ দিতে আগামী মাসে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরীয় সমকক্ষের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা জানান।
ব্লিঙ্কেন বলেন, শীর্ষ সম্মেলনটি প্রেসিডেন্ট জো বাইডেনের হৃদয়ের খুব কাছের এবং প্রিয়। আমি দক্ষিণ কোরিয়ায় যেতে ও সম্মেলনে অংশ নিতে উন্মুখ হয়ে আছি।
আগামী ১৮ থেকে ২০ মার্চ এই শীর্ষ সম্মেলন আয়োজন করবে দক্ষিণ কোরিয়া। গণতন্ত্রকে জোরদার করার লক্ষ্যে এই শীর্ষ সম্মেলনের উদ্যোগ নিয়েছিলেন বাইডেন। প্রাথমিকভাবে ২০২১ সালে ভার্চুয়ালি শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্র।
প্রথম দুটি সম্মেলনে বাংলাদেশ, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং তুরস্কের মতো গণতান্ত্রিক দেশগুলোসহ অনেক মিত্র ও অংশীদারকে আমন্ত্রণ জানাতে অস্বীকার করে যুক্তরাষ্ট্র।
ভুল গাড়িতে উঠে অপহৃত নারী, জেগে দেখেন বিবস্ত্র