সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় দেড় হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তামশিদ ইরাম খান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ এ অভিযানের নেতৃত্ব দেন। এতে ৪০ জন শ্রমিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে অংশ নেয়।

ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাঁচপুর ও সাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ২ কিলোমিটার পাইপ ও দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খুলে নেওয়া হয়েছে অবৈধ রাইজার ও নিম্নমানের বিভিন্ন ফিটিংস পাইপ। 

অভিযানকালে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী রিয়াজুল ইসালম, উপ সহকারী প্রকৌশলী শাহিনসহ অনেকে। এ সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত