রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম (৬৫) মারা গেছেন।
জানা গেছে, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা
সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শামীম গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুর্ঘটনার কিছু সময় আগে তিনিসহ দুইজন একসঙ্গে ওই ভবেন কফি খেতে যান। ওই রেস্টুরেন্টে অবস্থান নেওয়ার ৫ মিনিটের মধ্যে রেস্টুরেন্টের নিচের দিকে কালো ধোঁয়াসহ বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এরপর তারা প্রথমে নিচে নামার চেষ্টা করলেও কালো ধোঁয়ার কুণ্ডলিতে কিছু না দেখতে পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। এ সময় ভিড়ের মাঝে আতাউর রহমান শামীম নিখোঁজ হয়ে গেলেও তার সঙ্গে থাকা নূরুল আলম হেলিপ্যাডের মাধ্যমে প্রাণে বেঁচে যান। পরে অ্যাডভোকেট শামীমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বাদ মাগরিব ব্রাহ্মণবাজারের শ্রীপুরে পারিবারিক কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
সন্তানের লাশ কীভাবে কাঁধে বইবো?
‘ভাগ্নিকে বাঁচাতে পারলাম না, লাশ কীভাবে দেখব’
বেইলি রোডে আগুন: রাত থেকে ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন বাবা