রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম মো. নুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএ সান্ধ্যকালীন কোর্সে ম্যানজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অগ্নিসংযোগের ঘটনা পর আহত ও নিহতদের নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেলে দগ্ধ হওয়া নুরুল ইসলামের মরদেহের পকেটে পাওয়া যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। এঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত ২১ জন চিকিৎসাধীন।
