জনপ্রশাসনমন্ত্রীকে মেহেরপুর জেলা সমিতির সংবর্ধনা

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:১২ পিএম

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হককে সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি অডিটরিয়াম) মেহেরপুর জেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সভাপতি ও কমিটির আহ্বায়ক দা'তো ইঞ্জি. মো. একরামুল হক, সমিতির সাধারণ সম্পাদক আ.ন.ম. কুদরত-ই-খুদাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর মুক্তিযুদ্ধের অন্যতম জায়গা। মেহেরপুরে কৃষি ইনস্টিটিউট করা হচ্ছে যেখানে ৪৭ জন কৃষি বিজ্ঞানী কাজ করবে, যারা দেশের কৃষি উন্নয়নে অবদান রাখবে। পাশাপাশি এই এলাকার মানুষ যাতে চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয় তার জন্য তৈরি করা হবে অত্যাধুনিক হাসপাতাল। মেহেরপুরে হবে স্থলবন্দর, যার ফলে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে।

অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমিতি সভাপতি ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক, সমিতির সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি। অনুষ্ঠানে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত