মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন গড়পাড়া ইমাম বাড়ির পীর শাহ্ তাজিনুর রহমান

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:০১ এএম

স্বাস্থ্য ও সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়ি দরবারের পীর শাহ্ তাজিনুর রহমান তাজ মহত্মা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।  

গত ২৪ ফেব্রুয়ারি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি রথীন্দ্র মঞ্চে ভারত বাংলদেশ মৈত্রী সোসাইটির উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পশ্চিম বঙ্গের সাবেক মন্ত্রী রেখা গোস্বামী তাজিনুর রহমান তাজের হাতে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ২০২৩ তুলে দেন।

শাহ্ তাজিনুর রহমান তাজ বর্তমানে মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়ির দরবারের পীর। এছাড়াও বাংলাদেশ পাক-পাঞ্জাতন অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।

তাছাড়া তিনি চাটার্ড সদস্য লায়ন্স ক্লাব অব, ঢাকা প্যারাডাইস ওয়াল্ড, ডিস্ট্রিক্ট-৩১৫ এ -১ বাংলাদেশ ও নটরডেম অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য হিসেবে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশ ডায়াবেটিক সমতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসইটি, মানিকগঞ্জ সমিতি এবং মানিকগঞ্জ জাদুঘরের আজীবন সদস্য।

মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়ির দরবারের পীর শাহ্ তাজিনুর রহমান তাজ বলেন, এ ধরনের পুরস্কার আমার সামাজিক কাজে উৎসাহ জোগাবে। আমি এর আগে একাধিক স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পুরস্কার পেয়েছি।

তিনি আরো বলেন, মানিকগঞ্জ গড়পাড়ায় অবস্থিত সাহেরা হাসান মেমোরিয়াল হাসপাতালে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছি। এ জন্য ২০১৭ সালে স্বাস্থ্য সেবায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুণীজনদের মধ্যে আমাকে  ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য সংগঠক হিসেবে পুরস্কৃত করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত