মাওলানা লুৎফর রহমান মারা গেছেন

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

মাওলানা লুৎফর রহমানের ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফর রহমান। সাথে সাথে তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত