মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মার্ক জাকারবার্গ

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৫:৫২ পিএম

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের আসর বসেছে গুজরাটের জামনগরে। সেই প্রাক বিয়েতে এসেছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)  মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। তিন দিনব্যাপী ওই অনুষ্ঠানে মার্ক জাকারবার্গ এবং প্রিসিলা চ্যানকে গলায় মালা পরিয়ে স্বাগত জানাতে দেখা গেছে।

মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে অনন্ত আম্বানিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি ভারতীয় বিয়ে পছন্দ করি। অনন্ত ও রাধিকাকে অভিনন্দন জানান।’

অতিথির তালিকায় জনপ্রিয় পপ তারকা রিয়ানা, বিজনেস টাইকুন বিল গেটস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও বলিউড তারকা শাহরুখ খানসহ আরও অনেকে ছিলেন।

রাষ্ট্রপ্রধানদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন জসিম আল থানি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানী জেতসিন পেমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপ গায়িকা রিয়ানা। অন্যদের মধ্যে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন ও অজয়-অতুলের মতো খ্যাতিমান শিল্পীদেরও পরিবেশনা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত