দেশ রূপান্তরের উৎসবের দিন আজ
পাঠকের ভালোবাসা ও আস্থায় দেশ রূপান্তর পাঁচ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে রাজধানীর বাংলামোটরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে বসেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা। সকাল থেকেই শুভানুধ্যায়ী ও অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছে দেশ রূপান্তর পরিবার। মুক্তিযুদ্ধের চেতনা, সততার শক্তি, বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি আর দায়িত্বশীলতার প্রতীক হয়ে এগিয়ে যাবে দেশ রূপান্তর এমন প্রত্যাশা সুধীজনদের।