পাঁচ বছরে দেশ রূপান্তর চমক দেখিয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০১:০৭ পিএম

পাঠকের ভালোবাসা ও আস্থায় দেশ রূপান্তর পাঁচ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে রাজধানীর বাংলামোটরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক।

আজ সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তরের প্রধান কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, ‘পাঁচ বছরে দেশ রূপান্তর চমক দেখিয়েছে।’

দেশের পাঠক নন্দিত জাতীয় দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব পালন করা হচ্ছে আজ সোমবার। এ উপলক্ষে আজ দিনভর বর্ণাঢ্য আয়োজনে মুখরিত থাকবে দেশ রূপান্তর প্রাঙ্গণ। রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত