চট্টগ্রাম

হোটেল থেকে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:৩৩ পিএম

নগরের জিইসির মোড় এলাকায় ‘দ্যা পেনিনসুলা চিটাগং’ নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে পোল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুরে খবর পেয়ে হোটেলটির ৯০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
হোটেলের রেজিস্ট্রারে ওই ব্যক্তির নাম লেখা আছে, Zdzislaw Michal Czeryba,বয়স ৫৮ বছর। তার কর্মস্থল সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টস।

পুলিশ জানিয়েছে, পোল্যান্ডের ওই নাগরিকের মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, সোমবার দুপুর ১২টার দিকে হোটেল থেকে থানায় জানানো হয়, ৯০৫ নম্বর কক্ষে থাকা এক ব্যক্তির সাড়া পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেলে বিছানার একপাশে মৃত অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত