ওবায়েদুল্লাহ মামুনের আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১১:২৩ পিএম

যুক্তরাষ্ট্র প্রবাসী বরেণ্য আলোকচিত্রী ড. ওবায়েদুল্লাহ মামুনের ২০তম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শনিবার। প্রদর্শনীটির শিরোনাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আগামী ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীর আয়োজক বুড়িগঙ্গা আর্টস এন্ড ক্রাফটস এবং আবহমান তিতাস।

বাংলাদেশের মতো ফ্রান্স আর নেদারল্যান্ডসেও সেন্ট মার্টিন আইল্যান্ড আছে। তাদের আইল্যান্ডগুলোর অবস্থান ক্যারিবীয় দ্বীপে। এই তিন সেন্ট মার্টিনের আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চিত্রশিল্পী, আলোকচিত্রী ও চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠুকে। প্রদর্শনীর কিউরেটর রফিক সুলায়মান।

ওবায়েদুল্লাহ মামুনের জন্ম ১৯৬২ সালে, ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক ফেডারেশনের সহসভাপতি, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও বিপিএস নিউজলেটারের সহসম্পাদক ও  নিউ ইয়র্কে উদীচী আর্ট স্কুলের ইন্সট্রাক্টর ছিলেন। আলোকচিত্রী ছাড়াও তিনি একজন লেখক ও গবেষক।  ‘তিতাস ছবি ও কবিতায়’নামে তার একটি গুরুত্বপূর্ণ বই আছে। তিনি টুইন টাওয়ার ধ্বংসের সময়কার দুর্লভ ছবি তোলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত