ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দেওয়া এক নৈশভোজে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার (৪ মার্চ) রাতে এই নৈশভোজের আয়োজন করা হয়।
মঙ্গলবার ইউনূস সেন্টার জানিয়েছে, সাক্ষাৎকালে তারা গ্রামীণ ও অপরচুনিটি ইন্টারন্যাশনালের স্বাস্থ্য কর্মসূচি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যামি হাস, লরি নেলসন এবং গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম।
লিংকডইন পোস্টে মার্কিন রাষ্ট্রদূত হাস বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনুস এবং নুরজাহান বেগমের সাথে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তাদের অসাধারণ কাজ সম্পর্কে কথা বলা একটি অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় ছিল। তাদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে। আপনারা যে কাজ করেন তার জন্য ধন্যবাদ।’
ময়মনসিংহ ও কুমিল্লা সিটিসহ যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা