পিরোজপুরে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০২:৫২ পিএম

পিরোজপুরের পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ঝাউতলা স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাওয়ার পথে ঝাউতলা নামক স্থানে যাত্রী নামাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাওয়ার পথে ওই অটোরিকশাকে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে অটোরিকশা, মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

পিরোজপুর সদর থানার ওসি মো আশিকুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও চার জন মারা যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত