রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পায় তারা। এরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। তবে আগুনের ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
