বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ার প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ শনিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামপুর, পাটুয়াটুলী, শাঁখারী বাজার এবং বিশ্ববিদ্যালয় এলাকায় ঘণ্টাব্যাপী লিফলেট বিতরণ করেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুজ্জামান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান খান (মাহমুদ), জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুদ্র, মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শান্ত, মোরসালিন, ক্রিয়া সম্পাদক কামরুল হাসান নাফিস, সদস্য আজিজুল হাকিম, আর. রহমান, ইমরান, কর্মী রুবেল আহমেদ, সাইফ, এস ওসমান, আর আহমেদ, বকুল, ফয়সাল, হিমেল, টি আহমেদ, সুহানসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও জনগণের আয় বাড়ছে না। অবৈধ সরকার কর্মসংস্থানও বৃদ্ধি করতে পারেনি। এমতাবস্থায় কর বাড়ছে এবং অবৈধ সরকারের সিন্ডিকেট সংস্কৃতির জন্য গণমানুষের জীবন অতিষ্ঠ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মানুষের জন্যে মাঠে নেমেছি। দ্রব্যমূল্যের বৃদ্ধিতে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। যার প্রতিবাদে আমরা মাঠে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ভোট ডাকাত সরকার বিদুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন-মান বিভীষিকাময় করে তুলেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় রাজপথে আছি।
আমতলীতে ফের মেয়র নির্বাচিত হলেন মতিয়ার রহমান