মসজিদ নির্মাণে গানের টাকা কেন দিলেন না তাশরিফ! 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৩:৩৩ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিয়েছেন গায়ক তাশরিফ খান। তবে সেখানে তিনি গানের টাকা নয়, বই বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়েছেন। একটি ভিডিও বার্তা পোস্ট করে এই গায়ক লিখেছেন, আল্লাহর ঘর নির্মাণে সামান্য অবদান আমারো থাকুক। এখানে গানের কোনও টাকা জমা হবে না, আমার বই বিক্রির উপার্জন থেকে জমানো অর্থ দিয়ে অংশগ্রহণ করছি।

নেটিজেনরা বলছেন তাশরিফ খান বিশ্বাস করেন গানের টাকা দেওয়া যাবে না, সেটা হারাম। তাই তিনি বইয়ের টাকা দিয়েছেন। 

আরেকজন বলছেন, তিনি হারাম জেনেও গান গেয়ে টাকা ইনকাম করে যাচ্ছেন।

এসব নিয়ে সামাজিক মাধ্যমে তর্ক বিতর্ক চলছে। যদিও এক শ্রেণীর সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তাশরিফকে প্রশংসায় ভাসাচ্ছেন। অন্যদিকে সংগীত সংশ্লিষ্টরা তাশরিফের এই বিষয়টি নিয়ে তাকে 'ভণ্ড' আখ্যা দিচ্ছেন। অনেকেই বলছেন তার আগে গান গাওয়া ছেড়ে দেওয়া উচিত। 

তাশরিফের গানে মুগ্ধ দুই বাংলা। 'যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে' থেকে শুরু করে 'কুঁড়েঘর'-এর একাধিক গান ভক্তদের মধ্যে জনপ্রিয় হয়েছে। 

কিছুদিন আগে তাশরীফ খান আলোচনায় এসেছিলেন নিজের আইফোন হারিয়ে। সিলেটের চুনারুঘাটে ব্যারিস্টার সুমনের একটি অনুষ্ঠানের গিয়েছিলেন কণ্ঠশিল্পী। সেখানে গিয়েই নিজের আইফোন কোম্পানির মোবাইল ফোনটি হারিয়েছেন। অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় তাশরীফের পকেট থেকে ভিড় থেকে কেউ একজন মোবাইলটি বের করে নেয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত