উচ্চ আদালত থেকে ১২ মামলায় আগাম জামিন পেয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। রবিবার (১০মার্চ) হাইকোর্টে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ থেকে আগাম জামিন পান তিনি। তাকে আদালত ছয় সপ্তাহের জামিন দেন।
মিল্টনের আইনজীবী আশরাফ জালাল খান মনন জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আদালতে মিল্টনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী।
গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পূর্বাপর ঘটনায় মিল্টনের বিরুদ্ধে ১২ মামলা দায়ের করে পুলিশ। এসব মামলা রাজধানীতে কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ
