লবী রহমান’স কুকিং ফাউন্ডেশন আয়োজিত দেশব্যাপী বিভিন্ন জেলায় হওয়া পিঠা প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে। গত (৮ মার্চ) বিশ্ব নারী দিবসে রাজধানীর মহাখালিস্থ রাওয়া ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদা সুলতানা, নাজিয়া জাবিন, ফাউন্ডার স্পর্শ ব্রেইল প্রকাশনা, ডা. মেহেযেবুন্নেসা রহমান, ডিরেক্টর ও অ্যাসোসিয়েট প্রফেসর নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেখ আহমেদ হোসাইন, ডিরেক্টর ফুড এন্ড বেভারেজ রিজেন্সি ঢাকা, ড্যানিয়েল সি গোমেজ মাস্টার শেফ, মোহাম্মদ আসাদুজ্জামান নূর এক্সিকিউটিভ শেফ।
