বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি মুকাই, সাধারণ সম্পাদক এমাদুল

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:১৬ পিএম

কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নতুন মেয়াদে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান মুকাই আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এমাদুল ইসলাম। 

গত শনিবার (৯ মার্চ) কুয়েতের স্থানীয় একটি হোটেলে দুই শতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়। 

এ সময় এক প্রতিক্রিয়ায় কুয়েতে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণে এবং প্রবাসী ব্যবসায়ীদের মান উন্নয়নের লক্ষ্যে আরও জোরালোভাবে ভূমিকা রাখবেন বলে জানান লুৎফর রহমান মুকাই আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত