সারা নদেশে টিভি সম্প্রচার চার ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের আশ্বাসে ঘোষিত টিভি সেবা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি। সংগঠনটির সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের আশ্বাসে টিভি সম্প্রচার চার ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
এর আগে ক্যাবল টিভি ব্যবসার নানা সমস্যা সমাধানের বিষয়ে ইতিবাচক কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে আগামী ১১ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সারা দেশে প্রতীকী ধর্মঘট হিসেবে ক্যাবল টিভি সেবা বন্ধ রাখার কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছিল।
ধৈর্যের পরীক্ষা নেবে গরম, যেমন থাকবে রমজানে আবহাওয়া