বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
প্রজ্ঞাপন অনুয়ায়ী, অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্যকে পুলিশ অধিদপ্তর থেকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে, রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে মীর রেজাউল আলমকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে, পুলিশ অধিদপ্তরেই অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে খন্দকার লুৎফুল কবিরকে, অ্যান্টি টেররিজম ইউনিট থেকে মোহা. আবদুল আলীম মাহমুদকে নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞাকে পদায়ন করা হয়েছে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রিন্সিপাল (অতিরিক্ত মহাপরিদর্শক) হিসেবে এবং মো. তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ অধিদপ্তরে।
