দেশের প্রথম একমাত্র হাসপাতাল হিসেবে ১০০তম বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) বা অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন করেছে এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে এ বিষয়টি ঘোষণা করে হাসপাতালটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সর্বপ্রথম জেসিআই স্বীকৃত্ব হসপিটাল এটি।
এতে আরও জানানো হয়, এখন পর্যন্ত ১০৩টি বিএমটি সফলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এভারকেয়ার হসপিটালে। এর মধ্যে অ্যালোজেনিক ৩৯টি, অটোলোগাস ৬৪টি এবং হাপলো বিএমটি ১২টি। এ ছাড়া চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালও তিনটি বিএমটি সম্পন্ন করেছে।
গত আট বছরেই তারা এ বিএমটিগুলো সম্পন্ন করেছে। এমনকি কোভিড-১৯ মহামারির দুই বছরে ৩৩টি বিএমটি সফলভাবে করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
এভারকেয়ার হসপিটাল ঢাকা ও চট্টগ্রাম-এর হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “বিগত কয়েক বছর ধরে এভারকেয়ার হসপিটাল সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন করে আসছে। বিএমটি এমন একটি ঝুঁকিপূর্ণ চিকিৎসা পদ্ধতি যেখানে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাই এর বাস্তবায়ন করতে পারা আমাদের কাছে একটি বড় সাফল্য। শতকের ঘর পূর্ণ করতে পেরে এভারকেয়ার হসপিটালের পাশাপাশি আমি ব্যাক্তিগতভাবে বেশ আনন্দিত।”
এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদীপ চাস্কার বলেন, “দেশের জনগণের সেবায় আমরাই প্রথম হাসপাতাল যারা বিএমটির জন্য অত্যাধুনিক, প্রয়োজনীয় ও উন্নত যন্ত্রপাতি নিয়ে এসেছি। বাংলাদেশের জনগণকে সুচিকিৎসা প্রদান করা আমাদের লক্ষ্য।”
