কোন স্কুল কতদিন খোলা? চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:৩৬ পিএম

পবিত্র রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এর ফলে রমজানে বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকছে।

এরপরই শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রমজানে কতদিন খোলা থাকবে তা জানিয়েছে।

আপিল বিভাগের আদেশের পর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার যে সিদ্ধান্ত হয়েছিল সেটি বহাল থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান,  পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত