হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় পর্নতারকা এমিলি

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৩:০৩ পিএম

গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে পর্ন দুনিয়ার জনপ্রিয় মুখ এমিলি উইলিশ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন এমিলি। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই কোমায় চলে যান অভিনেত্রী। সংবাদ মাধ্যমকে চিকিৎসক জানিয়েছেন, অত্যাধিক মাদক সেবনের কারণেই এমনটা হয়েছে এমিলির।

অন্য দিকে, এমিলির বাবা জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার কয়েকদিন আগেই রিহ্যাব থেকে ফিরেছেন এমিলি। তারপরেই বাড়ি ফিরে এমন অবস্থা।

এমিলির ভাই জানান, এমিলির চিকিৎসায় প্রচুর খরচ। আমরা চাই তার অনুরাগীরা এগিয়ে আসুক। সোশ্যাল মিডিয়ায় একটা ফান্ডও তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতকালই খবরে আসে পর্নতারকা সোফিয়া লিওনি প্রয়াত। ফাঁকা ফ্ল্য়াট থেকে উদ্ধার হয়েছে তার মরদেহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত