বাদ জোহর সাদী মহম্মদের জানাজা, মোহাম্মদপুরে দাফন

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২:২২ পিএম

রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদের জানাজা আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর মোহাম্মদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হবে।

পরিবারের একটি সূত্র এ তথ্য জানায়।

মরদেহ এর মধ্যেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধানমন্ডিতে আল মারকাজুল ইসলামীতে নেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়।

বুধবার রাত ৯টার দিকে সাদী মহম্মদের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। তার ভাই শিবলী মহম্মদ জানান, দিনের বেলায় তিনি সংগীতচর্চা করেছেন। সন্ধ্যার পর দেখেন ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, গত বছরের ৮ জুলাই সাদী মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান শিল্পী। মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না। ধারণা করা হচ্ছে, মা হারানোর বেদনা তিনি নিতে পারেননি।

সাদী মহম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমউল্লাহকে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত